কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ও জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

বিএনপি ও জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সারা বিশ্ব ফিলিস্তিনের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার। কিন্তু এ নিয়ে একেবারেই চুপ রয়েছে বিএনপি ও জামায়াত।

শুক্রবার (২৪ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্বশান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ইসলামের জন্য মায়াকান্না করলেও ফিলিস্তিনের পক্ষে কখনো একটি শব্দও বলে না। তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। তাদের (বিএনপি ও জামায়াত) ধারণা, কেউ তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারে যে পিটিশন দায়ের করা হয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন মানবতার শত্রুতে পরিণত হয়েছেন। তিনি এখন যুক্তরাষ্ট্রের কথাও শুনছেন না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি। বিশ্বের অধিকাংশ মানুষ এখন ফিলিস্তিনের পক্ষে। তবে জাতিসংঘে যখন এ ইস্যু তোলা হয়, তখন কোনো কোনো দেশ ভেটো দেয়।

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সকালে এক কথা বলেন, আর বিকেলে আরেক কথা বলেন। জামায়াত বলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কিন্তু তারা ফিলিস্তিনিদের পক্ষে একটি কথাও বলে না।

চরমোনাই পীরকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, পীর সাহেব মাঝে মাঝে বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করেন। কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে একটি মিছিলও করতে দেখলাম না।

এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব। তাদের জমি ও দেশের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে হবে। আমরা এক হলে বিশ্বের মানবতার পক্ষ নিয়ে তারা তাদের নিজের মাটিতে সুরক্ষিত থাকতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১০

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১১

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১২

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৬

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৭

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৯

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

২০
X