কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

তারুণ্যের বিপ্লবে সরকারের পতন ঘটাতে হবে : ভিপি নুর 

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। ছবি : কালবেলা

দুর্নীতিবাজ, দুর্বৃত্ত ও অর্থ পাচারকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি, লুটপাট ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করে রাজপথে তারুণ্যের বিপ্লবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। তার জন্য রাজপথের সাহসী নেতৃত্ব প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধের মতো তরুণদের এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২৪ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়। সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে একটি মিছিল শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক ঘণ্টায় এমপি আনারের হত্যার তথ্য দিলেন। অথচ এক যুগ পার হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তথ্য দিতে পারেন না। তার মানে সরকার হত্যাকারীদের রক্ষা করছে। অন্যদিকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোরজবরদস্তি করে দেশ চালাচ্ছে ক্ষমতাসীনরা। এভাবে দেশ চলতে পারে না।

গণঅধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, দেশটা আজ খাদের কিনারে। দুর্নীতি, অপকর্ম আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশিদের হেয় প্রতিপন্ন করেছে। সরকারকে বলব, পদত্যাগ করে সকল দলকে নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করুন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় দেশে যে সংকট শুরু হয়েছে, তা আরও ঘণীভূত হবে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মানবাধিকার বিষয়ক সম্পাদক খালিদ হাসান, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. শওকত হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X