রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০১:৪৫ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে তারেকের প্রতি শেখ হাসিনা রাগান্বিত, জানালেন নজরুল

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা
ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানের প্রতি শেখ হাসিনা রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২৭ মে) দুপুরে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ যখন দুর্যোগে, তখন তাদের বাঁচানো প্রধানমন্ত্রীর কাজ না। তার কাজ হচ্ছে তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা। আসলে জিয়াউর রহমানকে শেষ করা হয়েছে, আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন জিয়া পরিবারের আছেন তারেক রহমান। তাকেও শেষ করতে চায় তারা। তারেক রহমানের ওপর মূল রাগ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া। তিনি দেশের ডান, বাম, সমাজতান্ত্রিক, ইসলামপন্থি সবাইকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করেছেন।

মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে- গতকাল দেওয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী ঈদের চেয়ে বেশি আনন্দ পান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একটি কাজ করে মহা আনন্দ লাভ করেন সেটি হলো জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগার করতে। বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দি করে রেখেছেন। তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। এ সময় তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X