কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১০:৪৪ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কাল

বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৫ জুন) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্যতম ক্ষতির সম্মুখীন হওয়া আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ যেসকল উদ্যোগ ও কর্মকাণ্ড গ্রহণ করেছে তা সরাসরি প্রাণ-প্রকৃতিতে প্রভাব ফেলবে। দেশের মানুষকে জলবায়ু ও পরিবেশ সম্পর্কে গভীরভাবে সচতেন করবে, তাপপ্রবাহজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রশমণ করবে। জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে অবদান রাখবে এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব প্রশমনে বাংলাদেশের তরুণদের এই প্রচেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যান্য সমাজ-রাষ্ট্রের তরুণদের অনুপ্রাণিত করবে।

বিশ্বকে কার্বন নিরপেক্ষ করা, বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনা, প্রাণ বৈচিত্র্যকে রক্ষা করা, সমুদ্র উচ্চতা বৃদ্ধির হার কমিয়ে আনা, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে সরাসরি ভূমিকা রাখা এবং জলবায়ুজনিত কারণে স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ দশ দিনে পাঁচ লাখ বৃক্ষ রোপণ এবং ধারাবাহিক পরিচর্যা সম্পন্ন করেছে এবং এক কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে কাজ করে চলেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নত-আধুনিক-স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশ ছাত্রলীগের স্মার্ট জেনারেশন চলমান সবুজায়ন কর্মসূচির পাশাপাশি আরও কর্মসূচি হাতে নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X