কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদল। ছবি : কালবেলা
রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদল। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য কারাবন্দি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার (৭ জুন) বাদ জুমা রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ওয়ারী থানা ছাত্রদল।

মিছিলটি মতিঝিল শাপলা চত্বরে শুরু হয়ে ইত্তেফাক মোড়, টিকাটুলি এবং আর কে মিশন রোড প্রদক্ষিণ করে ব্রাদার্স ক্লাব এলাকায় এসে শেষ হয়।

মিছিল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তি দাবি করা হয়। সেইসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারও নি:শর্ত মুক্তি দাবি করা হয়।

ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদ হৃদয়ের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ওয়ারী থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি ইসলাম নাঈম, যুগ্মআহবায়ক মোবারক হোসেন মুন্না, ৩৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক আবুল বাশার, ৪১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক, ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আকাশ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ডাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা করা হয়। গত ১৯ মে ১২টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুনানি শেষে ১১ মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত। তবে পল্টন থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X