রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধানের আলোকে অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিএসপি

বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। ছবি : কালবেলা
বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। ছবি : কালবেলা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রাজনীতিবিদদের জন্য অবমাননাকর হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চুড়ান্ত হওয়া রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার এই তত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিভিন্নভাবে বিতর্কিত করেছে। আমরা বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।

শনিবার (২২ জুলাই) সকালে বায়তুল মোকাররমের উত্তর গেইটে ‘দেশ বিরোধী ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ও দেশদ্রোহী মোসাদ এজেন্টদের শাস্তি এবং সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের’ দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংগঠনের অতিরিক্ত মহাসচিব মুফতী বাকী বিল্লাহ আল আযহারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক আকন্দ, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, অ্যাড. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, মো. হাবিবুর রহমান পায়েল, অ্যাড. শাহ আলম অভি, মিরানা জাফরীন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন জনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য চুড়ান্ত হওয়ায় নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টিকে অভিনন্দন জানান ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি লায়ন এম এ আউয়াল, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ফারাহনাজ হক (রিফাত), ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানীসহ বিভিন্ন দলের নেতারা।

বিএসপি চেয়ারম্যান বলেন, নির্বাচন আসলেই রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মাঠে জল ঘোলা শুরু করে। হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। বাংলাদেশ সুপ্রিম পার্টি এই অবস্থার স্থায়ী সমাধান চায়।

অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজনেরও দাবি জানান তিনি। সমাবেশ থেকে আগামী ২৮ জুলাই চট্টগ্রামে, ১ আগস্ট মুন্সিগঞ্জে, ৭ আগস্ট গাজীপুরে ও ৮ আগস্ট কুমিল্লায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X