কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৩:৫৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত : কাদের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

ক্ষমতার জন্য বিএনপি বেসামাল হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। ক্ষমতায় গেলে তারা গণতন্ত্র গিলে খাবে।

রোববার (২৩ জুলাই) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল লোকটা সজ্জন কিন্তু কথাবার্তা যখন বলেন তখন বেশি বেসামাল।

তিনি বলেন, ২০০৮ সালে মির্জা ফখরুল ও তার নেত্রী আওয়ামী লীগকে মাত্র ৩০টি আসন দিয়েছিল। কিন্তু নির্বাচনে দেখা গেল বিএনপিই ৩০টি আসন পেয়েছে।

আরও পড়ুন : বাবা-ছেলের টাকার গল্প বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবার যে কী হবে তা জানি না। তবে তারা (বিএনপি) আরও বেপরোয়া হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে। বিদেশিদের কাছে নালিশ করতে করতে কিছুই আর বাকি নেই।

তিনি বলেন, বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে। এখন আর নালিশে কাজ হয় না। ক্ষমতার জন্য তারা বেপরোয়া হয়ে গেছে। তাদের এখন প্রধান লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আ ন ম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X