কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-ছেলের টাকার গল্প বললেন ওবায়দুল কাদের

নোয়াখালীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
নোয়াখালীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বাবা ও ছেলের গল্প শোনালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ গল্প বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, গল্পটি জিয়াউর রহমান ও তার ছেলে তারেক রহমানের। এক সময় জিয়াউর রহমান বলেছিলেন ‘মানি ইস নো প্রবলেম’ টাকা কোনো সমস্যা নয়। আজ তার ছেলে বলছেন ‘টাকার কোনো অভাব হবে না’। বাবা যা বলেছিলেন ছেলে এখন তাই বলছেন। এত টাকা কোথা থেকে এলো?

তারেক রহমানের বিষয়ে তিনি বলেন, তারেক রহমান রাজনীতি করবে না মুচলেকা দিয়ে গেছেন। আজ টাকার দম্ভ দেখাচ্ছেন। আন্দোলন করে নাকি শেখ হাসিনার পতন ঘটাবেন। বলছেন টাকার কোনো অভাব নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলনে, তারেক রহমানের কাছে এত টাকা কোথা থেকে আসে। সবাই জানে তার অর্থপাচারের কথা। কোথা থেকে এলো বাড়ি, গাড়ি, এত কিছু। এসব দুর্নীতির টাকা, পাচারের টাকা।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে একমাত্র সৎ ও সাহসী নেতা শেখ হাসিনা। একমাত্র সততার জন্য, সাহসের জন্য, উন্নয়নের জন্য, দক্ষতার জন্য, কৌশলের জন্য ও ডিপ্লোম্যাসির জন্য পুরো বাংলাদেশে একজন মাত্র নেতা তিনি। শুধু বাংলাদেশ নয়, বিদেশিরাও শেখ হাসিনার প্রশংসা করেন।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে। খেলা হবে, মোকাবিলা হবে, ফাইনাল খেলা হবে ডিসেম্বরে। অপেক্ষা করুন ফখরুল সাহেব। যত মিথ্যা বলে যাচ্ছেন এই মিথ্যাই আপনাদের পতন ঘটাবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সংসদ সদস্য (সংরক্ষিত) বেগম ফরিদা খানম সাকী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, হাতিয়ার সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, দুদিনের সফরে শনিবার (২২ জুলাই) সকালে ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে কবিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতারণ করেন। এরপর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগদান করেন। এরপর দুপুরে পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন এবং জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগদান করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X