কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্যাতন করেও টিকতে পারবে না সরকার : টুকু

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনামের বাসায় সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনামের বাসায় সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ক্ষমতায় থাকতে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতন করছে এই সরকার। তারা একদিকে লুটপাট করছে, দেশের গণতন্ত্র হরণ করেছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, অন্যদিকে দেশের জনতা যাতে এসবের প্রতিবাদ করতে না পারে সেজন্য বিএনপির লাখো নেতাকর্মীকে কারাগারে বন্দি রেখেছে। তবে এসব করে পার পাওয়া যাবে না, পতন তাদের হবেই।

রোববার (১৬ জুন) যুবদলের সাবেক সভাপতি কারাবন্দি সাইফুল আলম নীরব এবং কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনামের বাসায় গিয়ে এসব কথা বলেন টুকু।

এ সময় টুকু পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি নেতাদের সন্তানদের জন্য ঈদ উপহার পৌঁছে দেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাইফুল আলম নীরবকে অন্যায়ভাবে বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এমনকি উচ্চ আদালত থেকে তার জামিন হলেও আইনশৃঙ্খলা বাহিনী জেলগেট থেকে তাকে পুনরায় আটক করে কারাবাসকে দীর্ঘায়িত করছে। দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। প্রশাসনকেও দলীয়করণ করা হয়েছে। অন্যদিকে খন্দকার এনামুল হক এনামের মতো তরুণ, উদীয়মান যুব নেতাকেও এই সরকার কারাবন্দি করে রেখেছেন। আজ তার ছোট দুই অবুঝ শিশু বাবাকে ছাড়া ঈদ করছে।

টুকু বলেন, দিন এভাবে যাবে না। দিন অবশ্যই পরিবর্তন হবে। সেদিন সকল অন্যায়ের বিচার হবেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X