কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৬:৩৮ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না : আলাল

জামালপুর জেলা দায়রা জজ আদালতে হাজিরা শেষে নেতাকর্মীদের সঙ্গে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
জামালপুর জেলা দায়রা জজ আদালতে হাজিরা শেষে নেতাকর্মীদের সঙ্গে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সরকার বিএনপির নেতাকর্মীদের দমন করতে পারবে না বলে দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ সময় তিনি আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশে নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে ‘গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী’ সরকার পতনের এক দফার আন্দোলন সফল করার আহ্বান জানান।

রোববার (২৩ জুলাই) জামালপুর জেলা দায়রা জজ আদালতে হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান আলাল।

আরও পড়ুন : বিএনপির আন্দোলনে পুলিশ বাধা দিচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ের করা মামলায় এর আগে সকালে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম জামালপুর জেলা দায়রা জজ আদালতে হাজিরা দেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ বিএনপি নেতৃবৃন্দের অস্থায়ী জামিন ৭ দিন বর্ধিত করে ৩১ জুলাই শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১০ জুলাই নেতৃবৃন্দ হাইকোর্টের প্রদত্ত ৬ সপ্তাহের আগাম জামিন শেষে জামালপুর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে ১৩ দিনের অস্থায়ী জামিন প্রদান করে ২৩ জুলাই হাজিরার তারিখ নির্ধারণ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X