কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৪:৩৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আন্দোলনে পুলিশ বাধা দিচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার ক্র্যাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
রোববার ক্র্যাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

পুলিশ বিএনপির আন্দোলনে কোথাও কোনো বাধা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৩ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ পর্যন্ত বিএনপির যত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ওয়ারেন্ট আছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেই পুলিশ তাদের গ্রেপ্তার করছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় বলেন- তিনি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক চর্চা যখন ঠিক থাকবে, তখন এগিয়ে যাওয়ার পথ সুগম হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে। যারা আইন লঙ্ঘন করবে, জনদুর্ভোগ তৈরি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই স্বাভাবিক।’

লক্ষ্মীপুরে এক ‘বিএনপি কর্মী’ নিহতের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি- সেখানে দুটি গ্রুপ বা ব্যক্তির মাঝে কর্তৃত্ব ও অংশীদারত্ব নিয়ে অনেকদিন থেকেই অসন্তোষ ছিল। এই দুই গ্রুপের সম্পর্কটা এমন জায়গায় গিয়েছিল যে, একজন নিহত হয়েছে। বিএনপি বলছে, এটা নাকি তাদের কর্মী। তাদের স্পষ্ট করে বলতে চাই– নিহত ব্যক্তি বিএনপির কর্মী নয়।’

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ ক্র্যাব নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X