কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, বর্তমান ডামি সরকার দেশবিরোধী ১০টি সমঝোতা চুক্তি করেছে। যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই। সব স্বার্থ ভারতের।

শুক্রবার (২৮ জুন) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ঢাকা উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শওকত আলী হাওলাদার, মো. আবুল কাসেম, মুহাম্মদ আরিফুল ইসলাম, ডা. মো. শহিদুল ইসলাম, হাসমত আলী, নূরুজ্জামান সরকার, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী হাফিজুল হক ফাইয়াজ, মাওলানা শফিকুল ইসলাম, ছাত্রনেতা আব্দুর রহমান।

মোসাদ্দেক বিল্লাহ মাদানী বলেন, ভারত থেকে ট্রানজিটে আসা ট্রেনে মাদক, বোমা, অস্ত্র নেই এটা কীভাবে বুঝব? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত না করে ভারতের সঙ্গে চিকিৎসা চুক্তি করাও চরম ব্যর্থতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১০

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১১

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১২

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৩

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৪

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৭

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৮

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৯

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

২০
X