কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিয়েছেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার

লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। ছবি : কালবেলা
লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। ছবি : কালবেলা

সকাল ৭টা থেকে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক নর্থ ইয়র্কশায়ারে ভোট দিয়েছেন। তিনি এবং তার স্ত্রী অক্ষতা মূর্তি ভোট শুরু হওয়ার প্রায় আধঘণ্টা পরে নর্থালারটনের একটি গ্রামের হলে তাদের ভোট দেন।এদিকে লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার তার স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন উত্তর লন্ডনের কেন্টিশ টাউনের উইলিংহাম টেন্যান্টস হলে।

প্রায় দেড় মাসের নির্বাচনী প্রচারণা শেষে দেশজুড়ে আজ সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টিসহ ছোট বড় অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

জানা গেছে, নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোট সেন্টার ভোট দিচ্ছেন ভোটারা। প্রায় ১ লাখ ৫০ হাজার কর্মকর্তা নির্বাচন পরিচালনায় কর্মরত আছেন। যুক্তরাজ্য সময় সকাল ৭টা থেকে শুরু হওয়ার ভোট রাত ১০টা পর্যন্ত চলবে।

এবার জাতীয় নিবার্চনে ভোট দিতে প্রথমবারের মতো আইডি সঙ্গে করে নিয়ে আসতে হচ্ছে ভোটারদের। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত, স্বতন্ত্র প্রার্থীসহ এই নির্বাচনে রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৭ মিলিয়নের কাছাকাছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X