আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত থেকে
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০২:৫২ এএম
অনলাইন সংস্করণ

কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

সাংবাদিকদের সঙ্গে কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। ছবি : কালবেলা

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৮ জুলাই) তিনি দায়িত্ব গ্রহণ করেন।

প্রথমে নবনিযুক্ত রাষ্ট্রদূত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। প্রথমেই তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদান করায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মতবিনিময়কালে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়াও তিনি দূতাবাসের কনস্যুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকীকরণ করা এবং দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ প্রেক্ষিতে তিনি প্রবাসীদের দোরগোড়ায় কনসুল্যার সেবা পৌছে দিতে কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু করার কথা বলেন। তার দায়িত্ব পালনকালে কুয়েতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার লক্ষ্যে উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও উচ্চ পর্যায়ের সফরের উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত কুয়েতের স্বাস্থ্য, প্রযুক্তি, প্রকৌশল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি জনবল নিয়োগের চেষ্টা চালাবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি কুয়েতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ক্ষেত্র তৈরির জন্য কাজ করবেন মর্মে জানান।

রাষ্ট্রদূত কুয়েতের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ককে আরও সহযোগিতামূলক এবং শক্তিশালী করতে চান। পরিশেষে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে কুয়েতের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানান এবং প্রবাসে কষ্টার্জিত অৰ্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের জন্য অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, মিনিস্টার শ্রম মো. আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সিলের ভিসা পাসপোর্ট মো. ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকিরসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, আবু বকর ছিদ্দিক পাভেল দৈনিক কালবেলার কুয়েত প্রতিনিধি, মাই টিভির প্রতিনিধি আল আমীন রানা, যমুনা টিভির প্রতিনিধি হেবজু, একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন,গাজী টিভির প্রতিনিধি আলাল উদ্দিন, সিএইচডি ২৪ প্রতিনিধি নাছরিন আক্তার মৌসুমী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১০

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১২

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৩

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৪

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৫

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৭

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৮

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৯

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

২০
X