কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে শিক্ষার্থী হত্যা নিয়ে মার্কিন কণ্ঠশিল্পীর গান 

মার্কিন কণ্ঠশিল্পী ডেরেন টেইলার। সৌজন্য ছবি
মার্কিন কণ্ঠশিল্পী ডেরেন টেইলার। সৌজন্য ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা নিয়ে গান করেছেন মার্কিন কণ্ঠশিল্পী ডেরেন টেইলার। অস্ট্রেলিয়ায় ‘ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি’র উদ্যোগে মুক্তির আন্দোলনের অংশ হিসেবে এবং বর্হিবিশ্বের সবাইকে সোচ্চার করতেই গানটি রচিত হয়েছে।

গানে ডেরেন টেইলার বলেন, একনায়কতান্ত্রিক স্বৈরাচারী শাসনের মাধ্যমে বাংলাদেশকে একটি অন্ধকারাছন্ন যুগে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছিল। এই চরম বিপদের দিনে মানুষকে মুক্ত করতে পারতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু তাকেও ৬ বছরের বেশি সময় গৃহবন্দী করে রাখা হয়েছে। তবে তার অবর্তমানে মানুষের মুক্তির প্রেরণা হিসেবে কাজ করছেন তারেক রহমান। বাংলাদেশের শিক্ষার্থীরা যখন দেশের অনাচার দূর করার প্রতিজ্ঞা নিয়ে আন্দোলনে নামেন তখন তারেক রহমানের অবিচল নেতৃত্বে ছাত্র-জনতা একত্র হয় এবং আন্দোলনটি ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পরিণত হয়।

এ বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট এবং সাবেক ছাত্রনেতা কায়াস মাহমুদ বলেন, মহান আল্লাহ্‌ তাআলার অশেষ রহমতে ছাত্রজনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে। আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় আমরা সকলে দোয়া করি। বাংলাদেশে এই গণহত্যা পরিচালনার মাষ্টারমাইন্ড শেখ হাসিনার বিচার যাতে ত্বরান্বিত করা হয় তাই বর্হিবিশ্বের সবাইকে সোচ্চার হবার আহ্বান করছি। আন্দোলনে নিহতদের সঠিক তালিকা প্রকাশের পাশাপাশি তাদের পরিবারকে সার্বিক সহযোগিতা করতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর আবেদন জানাচ্ছি। একইসঙ্গে যারা আহত হয়েছেন তাদেরও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশের জনগণের কাছে ফিরবেন বলে আমি আশাবাদী। নতুন বাংলাদেশ একমাত্র তার হাতেই নিরাপদে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী: সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১০

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১১

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১২

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৩

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৪

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৫

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৬

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৭

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৮

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৯

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

২০
X