কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

লটারিতে ৫০ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

আমিরাতের অন্যতম র্যাফেল ড্র ‘বিগ টিকিট’। ছবি : সংগৃহীত
আমিরাতের অন্যতম র্যাফেল ড্র ‘বিগ টিকিট’। ছবি : সংগৃহীত

একটি লটারির টিকিটেই যেন খুলে গেল প্রবাসীর ভাগ্য। সংযুক্ত আরব আমিরাতের ‘বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র’ জিতেছেন বাংলাদেশি প্রবাসী শামসু মিয়া। লটারির পুরস্কারের অঙ্ক ১ কোটি ৫০ লাখ দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটির সমান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) র্যাফেল ড্র-এর পুরস্কারের বিজয়ী নির্ধারণ হয়। আর এই লটারির বিজয়ী হিসেবে ওঠে বাংলাদেশি প্রবাসী শামসু মিয়ার নাম।

প্রবাসী শামসু মিয়া থাকেন আমিরাতের আল আইনে। ‘বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র’ জিতে পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, নূর মিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়। এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।

তার পাশাপাশি আজকের ড্রতে আরও ১০ জন ১ লাখ দিরাহাম করে জিতেছেন। এছাড়া একজন পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার দিরহামের রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

‘বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র’ লটারির একটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দু’টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X