কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের জন্যে সুখবর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে- প্রবাসে থাকা অবস্থায় কেউ মারা গেলে, কোনো দুর্ঘটনায় শারীরিক ক্ষতি বা অঙ্গহানি হলে ক্ষতিপূরণ বাবদ রেমিট্যান্সের বিপরীতেও ২.৫ শতাংশ প্রণোদনা দিবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে দেওয়া সার্কুলার জারি করেছে। এ নির্দেশনা সার্কুলার জারির পর থেকেই কার্যকর হ‌বে বলে জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ বৈধ উপায়ে দেশে প্রেরিত অর্থের বিপরীতে বিদ্যমান হারে (২.৫ শতাংশ) রেমিট্যান্স প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে রেমিটকৃত অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণকের ভিত্তিতে নিশ্চিত হতে হবে এবং আহরণের সাথে সাথে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের প্রবাহ। গত মাসের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসেও। আগস্টের চেয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাস সেপ্টেম্বরে। এ মাসের প্রথম সাতদিনেই এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৭ হাজার ১৪ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১০

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১১

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১২

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৩

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৪

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৫

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৬

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৭

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৮

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৯

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

২০
X