কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
প্রবাসী শিক্ষার্থীদের বিবৃতি

বুয়েট ছাত্রদের গ্রেপ্তার অসাংবিধানিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের বেড়াতে গিয়ে পুলিশের হাতে আটক হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জনসহ ৩৪ শিক্ষার্থী। তাদের হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশে অবস্থানরত বাংলাদেশি একাডেমিশিয়ান ও পেশাজীবীরা। তারা বলেন, যেসব অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা ‘অসাংবিধানিক’।

শুক্রবার (৪ আগস্ট) ৩৪ জন শিক্ষার্থী, একাডেমিশিয়ান ও পেশাজীবীদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তারা ‘পুলিশি হেনস্তার’ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ৩৪ শিক্ষার্থীর অসাংবিধানিক গ্রেপ্তারের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ভুক্তভোগীদের মধ্যে ২৪ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র এবং তারা সুনামগঞ্জের তাহিরপুরে ছুটি কাটাচ্ছিলেন যখন তাদের হেনস্তা করা হয়। পুলিশের দাবি, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছিল। প্রমাণ হিসেবে বলা হয়, এ ছাত্ররা রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। যদিও ভুক্তভোগীদের অভিভাবকরা দাবি করেছেন যে তারা ওই ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। কোনো একটি বৈধ ছাত্র সংগঠন সদস্যদের গ্রেপ্তার করা বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন।

আরও পড়ুন : কুবিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বহিষ্কার

বিবৃতিতে বলা হয়, ছাত্রদের জামিন দেওয়ায় সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেলেও আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করা, তাদের এবং তাদের পরিবারকে যে মানসিক, শারীরিক, অর্থনৈতিক, একাডেমিক ও অন্যান্য দুর্ভোগের শিকার হতে হয়েছে; তার জন্য ক্ষতিপূরণ প্রদান করা না হলে এই সামান্য জামিন দেওয়া পর্যাপ্ত না।

প্রসঙ্গত, (৩০ জুলাই) বিকাল ৪টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করে। পরে বুধবার (২ আগস্ট) সব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X