কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে গিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতার

ফয়সাল আহমেদ রুনু। ছবি : সংগৃহীত
ফয়সাল আহমেদ রুনু। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন মন্ত্রী-এমপিসহ দলটির প্রভাবশালী নেতারা। সেসময় রাজশাহীর এক ছাত্রলীগ নেতা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। কিন্তু ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। -খবর আনন্দবাজার পত্রিকা

আটক হওয়া ব্যক্তির নাম ফয়সাল আহমেদ রুনু। তার বাড়ি রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গত ২ নভেম্বর পশ্চিমবঙ্গের মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে বিএসএফ তাকে আটক করে।

পুলিশ জানায়, কয়েক দফা জেরা করে জানা গেছে, ফয়সাল ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ফয়সলকে জেরা করা হচ্ছে। তদন্ত চলছে।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, ২ নভেম্বর দুপুরে হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের মাঝখান দিয়ে উন্মুক্ত সীমান্তপথে ভারতে অনুপ্রবেশ করেন ফয়সল। তখন সেখানে টহলরত বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে। সেদিন বিকেলে তাকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ সদস্যরা।

পরের দিন পুলিশ তাকে কোর্টে হাজির করে রিমান্ড চায়, বিচারকের নির্দেশে প্রথমে তিনদিন ও পরে বুধবার পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়।

পুলিশ জানায় ফয়সল দাবি করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনের পরে তিনি প্রায় দু’মাস দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X