মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০২:২৫ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, ৩ জনের মৃত্যু

মালয়েশিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার একটি চিত্র। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার একটি চিত্র। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ভয়াবহ আকার ধারন করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আট রাজ্যে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্নস্থানে বন্যায় এ পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বর্ষা মৌসুমে গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যা হতে পারে।

দেশটির সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৫০৫ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ক্লান্তান রাজ্যে। সেখানে ৭২ হাজার ৩৬০ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। রাজ্য জুড়ে ২৬১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেসব স্থানে সরকারি সহায়তা অব্যহত রয়েছে।

অতিবৃষ্টিতে তেরেঙ্গানু রাজ্যের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। সেখানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ২৪ হাজার ৭৫৪ জনকে। রাজ্যের দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি জানিয়েছে রাজ্যজুড়ে ১০৭টি আশ্রয়কেন্দ্রে রয়েছে এসব মানুষ।

এ ছাড়া কেডাহ, জোহর, নেগারি সিম্বিলান, সেলানগড়, পেরলিস ও পেরাক রাজ্যে'র বেশকিছু অঞ্চলে এ বৃষ্টি বন্যা দেখা দিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির তথ্য অনুযায়ী, অতিবৃষ্টিতে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত যে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে দুজন কেলান্তান ও একজন তেরেঙ্গানু রাজ্যের বাসিন্দা।

উল্লেখ, মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় উপদ্বীপে বর্ষ মৌসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। বিশেষ করে অক্টোবর থেকে মার্চে এ বন্যা হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X