মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬

আটক ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন। ছবি : কালবেলা
আটক ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে আটক করা হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় ‘হটস্পট’ হিসেবে পরিচিত বুকিত বিনতাংয়ের জালান আলোর আশপাশে অভিযান চালিয়ে ১৭৬ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে তিনি জানান, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হওয়া অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ মিয়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের তিন এবং মিসর ও সুদানের একজন করে নাগরিককে আটক করা হয়।

তিনি আরও জানান, দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানের কারণে তাদের আটক করা হয়। তাদের নথিপত্র এবং পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

অভিবাসন বিভাগের পরিচালক জানান, বিদেশি এবং নিয়োগকর্তারা যেন আইন মেনে চলেন তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X