লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার লন্ডনে দেখা গেল খালিদ মাহমুদকে

লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে উপস্থিত খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে উপস্থিত খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রকাশ্যে দেখা গেছে। পাশাপাশি নানা দাবিতে লন্ডনে দলীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বা প্রচারপত্র বিলি করেন তিনি।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন খালিদ মাহমুদ। এ ছাড়া গত দুদিন ধরে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রিকলেন ও হোয়াইটচ্যাপেল এলাকায় তাকে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। এর পরে অনেকেই আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী-সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যায়। আবার অনেকেই গ্রেপ্তার হয়েছেন। ইতোমধ্যে তাদের মধ্যে বেশ কয়েকজনকে লন্ডনে দেখা গেছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক কর্মিসভার আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলেন, আমাদের আমন্ত্রণে কর্মী সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকবেন।

খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। এ আসনে টানা চারবার সংসদ সদস্য ছিলেন তিনি।

এর আগে লন্ডনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও সাবেক সচিব কবির বিন আনোয়ারকে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে দেখা গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X