মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যা, গ্রেপ্তার ৫ বাংলাদেশি রিমান্ডে

মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যা। ইনসেটে নিহত রবিউল শেখ। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যা। ইনসেটে নিহত রবিউল শেখ। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হওয়া রবিউল শেখের হত্যার তদন্তে সহায়তার জন্য দুই নারীসহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের ১৫ থেকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাহ আলম জেলা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গার রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল।

এসিপি মো. ইকবাল বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শাহ আলম রাজ্যের ৭ নম্বর জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার খবর পায় পুলিশ। এরপর শাহ আলমের পুলিশ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠায়। ঘটনাস্থলে হাসপাতালের চিকিৎসক ব্যবসায়ী রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় আঘাত ও শরীরে, হাত-পায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। আঘাতেই মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, চাপাতি দিয়ে মারাত্মক আঘাত পাওয়ার কারণে বাংলাদেশি ব্যবসায়ী রবিউল শেখের মৃত্যু হয়।

খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে হত্যার সাথে জড়িত সাতজনকে গ্রেপ্তার হওয়ার পরও তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মুদি দোকানের ভিতরে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এরপর এক পর্যায়ে ওই কর্মচারী মাংস কাটার ছুরি দিয়ে আঘাত করে। আঘাতের পরপরই রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন।

শাহ আলম রাজ্যের পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের পূর্বে থানায় কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তারা মাদক পরীক্ষায়ও নেতিবাচক ছিল।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গ্রেপ্তার ৭ জনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের সবাইকে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X