কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড কর্মী পাঠিয়েও সৌদি থেকে আসছে কম রেমিট্যান্স

কর্মব্যস্ত শ্রমিক। ছবি : সংগৃহীত
কর্মব্যস্ত শ্রমিক। ছবি : সংগৃহীত

গত কয়েক বছরে বিদেশে পাড়ি জমানো কর্মীদের প্রায় অর্ধেকই গিয়েছে সৌদি আরবে। বছর বছর কর্মী পাঠানো বাড়লেও সৌদি থেকে আসছে না আগের মতো রেমট্যোন্স। অর্থাৎ কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও কমছে রেমিট্যান্স আয়। অথচ তুলনামূলক কম কর্মী থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে বেশি রেমিট্যান্স আসছে।

২০২৩-২৪ অর্থবছরে সৌদি থেকে রেমিট্যান্স এসেছে ২৭৪ কোটি ডলার। একই অর্থবছরে আমিরাত থেকে ৪৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। সৌদি থেকে রেমিট্যান্স কম আসার পেছনে কয়েকটি কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর মধ্যে অন্যতম ইকামা বা বিদেশি কর্মীর বসবাসের পারমিটের উচ্চ মূল্য দিতে নিয়োগকর্তাদের অনীহা।

এতে সৌদিতে বাড়ছে অবৈধ শ্রমিকের সংখ্যাও। অবৈধভাবে থাকা শ্রমিক আয়ও করছেন কম। আবার তারা আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে পারছেন না। তাই বাধ্য হয়েই তারা হুন্ডির দিকে ঝুঁকছেন। অবৈধ বা অনানুষ্ঠানিক ব্যবস্থায় টাকা পাঠানোয় এসব প্রবাসী আয় থাকছে আনুষ্ঠানিক হিসাবের বাইরে।

সাধারণত ওয়ার্ক ভিসায় সৌদি যাওয়া কর্মীরা তিন মাসের অস্থায়ী অনুমতি পান। এই সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট না পেলে অনিবন্ধিত হয়ে পড়েন তারা। বর্তমানে শ্রমিকপ্রতি ইকামার জন্য সৌদি শ্রম মন্ত্রণালয়কে বার্ষিক ৮ হাজার ৬০০ রিয়াল দিতে হয়। এছাড়া বিমা ও অন্যান্য হিসাব মিলিয়ে খরচ হয় আরও ৬০০ রিয়াল। সবমিলিয়ে শ্রমিকপ্রতি ইকামা বাবদ বছরে খরচ হয় ১১ হাজার রিয়াল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X