চীন প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চীনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চীনে ইফতার ও দোয়া মাহফিল বক্তব্য দেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা
চীনে ইফতার ও দোয়া মাহফিল বক্তব্য দেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা

চীনের গুয়াংডং প্রভিন্সের শেনজেন শহরের স্থানীয় এক হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিএনপির বৃহত্তর চীন শাখার আয়োজনে বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক নেতাকর্মীরা এতে উপস্থিতিত ছিলেন।

বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন কাননের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ওয়ালীউল্লাহ্‌র সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপি নেতা আসিফ হক রুপু, শেখ মাহবুবুর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আল-আমিন, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, সালাউদ্দিন রিক্তা, জসিম উদ্দিন, রাকিবুল ইসলাম, খোরশেদ আলম অপু, মনোয়ার বায়েজীদ প্রমুখ।

ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

দোয়া পূর্ব আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা এসএম আল-আমিন বলেন, বিএনপি নিয়ে অতীতেও ষড়যন্ত্র চলেছে, স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পরেও এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে স্বৈরাচার হাসিনার দোসরদের যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানিয়ে সাবেক ছাত্রনেতা আসিফ হক রুপু বলেন দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশের মানুষের সঙ্গে চীন শাখার নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

জিয়া পরিবারের সবার জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সভাপতি সাখাওয়াত হোসেন কানন বলেন, আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কর্মী। তার আদর্শে সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী সকল শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করে আমাদের এর প্রমাণ দিতে হবে। আমাদের কাজ করতে হবে দেশের উন্নয়নের অংশীদার হয়ে। চীনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করতে হবে, যেন দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X