মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

মালয়েশিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করে বাংলাদেশ হাইকমিশন। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করে বাংলাদেশ হাইকমিশন। ছবি : কালবেলা

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কমিউনিটি নেতা ও সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো. শামিম আহসান।

পরে আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাইকমিশনার তার বক্তব্যের শুরুতে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ -এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। ’৭১ ও ২৪ -এর শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সব ধরনের সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতারাসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১০

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১২

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৩

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৪

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১৫

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১৬

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১৭

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৮

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X