আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আমিরাতে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত
আমিরাতে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশসহ ১২টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবুধাবিতে রাষ্ট্রপতি ভবনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতের রাষ্ট্রপতি শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর করেন।

এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত তারেক আহমদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমিরাতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। আমিরাতের রাষ্ট্রপতিও বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। ড. মুহাম্মদ ইউনূসের জন্য শুভ কামনা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট।

পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আদালতের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X