ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু

নিহত প্রবাসী নাহিদ মিয়া। ছবি : সংগৃহীত
নিহত প্রবাসী নাহিদ মিয়া। ছবি : সংগৃহীত

ইতালিতে আবারও এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে শোক ও উৎকণ্ঠায় আছে বাংলা কমিউনিটি।

মঙ্গলবার (২৭ মে) দেশটির রাজধানী রোমের অদূরে মারিনো দ্য আরদেয়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ৩৫ বছর বয়সী নাহিদ মিয়া। ঘটনার সময় তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে (পেট্রল স্টেশন) কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন তিনি।

নাহিদ মিয়া দীর্ঘ ১৮ বছর ধরে ইতালিতে ছিলেন। তিনি বিবাহিত এবং তার স্ত্রী ও দুই সন্তানসহ পরিবার ইতালিতে বসবাস করে। তার পাঁচ বছর বয়সী এক ছেলে ও সাত মাসের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি ছিলেন টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামের সন্তান।

নাহিদ মিয়া ছিলেন একজন সংগ্রামী মানুষ। দেশে পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। দীর্ঘদিনের পরিশ্রমের পর নিজের একটি ছোট ব্যবসা গড়ে তুলেছিলেন। অথচ এক অজ্ঞাত দুর্বৃত্তের হাতে প্রাণ হারাতে হলো তাকে।

স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো হত্যার পেছনের কারণ বা হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ওপর সহিংস হামলার ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় ছিনতাই, দোকানে ডাকাতি কিংবা হেনস্তার শিকার হয়েছেন অনেকেই। অনেক ঘটনায় অভিযুক্তদের ধরা গেলেও বেশিরভাগই রহস্যের জালে রয়ে যায়। ফলে প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে।

অভিবাসী পরামর্শক এম রহমান লিটন বলেন, নাহিদ মিয়ার এমন করুণ মৃত্যু আমাদের গভীর শোকের মধ্যে ফেলেছে। আমি সব প্রবাসীকে সতর্ক থাকার অনুরোধ করছি।

প্রবাসী সংগঠনগুলো বলছে, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসেরও আরও সক্রিয় ভূমিকা দরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X