মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
দেবেশ বড়ুয়া, প্যারিস প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

পোল্যান্ডের জাতীয় নির্বাচনে মনোনয়ন পেলেন বাংলাদেশি মাহবুব

মাহবুব সিদ্দিকী। ছবি : সংগৃহীত
মাহবুব সিদ্দিকী। ছবি : সংগৃহীত

পোল্যান্ডের আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি মাহবুব সিদ্দিকী। তিনি বর্তমান বিরোধীদল ‘প্লাটফর্মা অবিভাতেসকা’ (নাগরিক প্ল্যাটফর্ম) থেকে মনোনয়ন পেয়েছেন। এবারই প্রথম কোনো বিদেশি প্রার্থীকে রাজধানী ওয়ারশরের একটি গুরুত্বপূর্ণ আসন থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিল দলটি।

আগামী ১৫ অক্টোবর পোল্যান্ডরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশটিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন বাংলাদেশের মাহবুব সিদ্দিকী।

১৯৭৬ সালে চট্টগ্রামের আগ্রাবাদে জন্মগ্রহণ করা মাহবুব সিদ্দিকী দীর্ঘ ১৮ বছর থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বসবাস করছেন। ২০০৯ সালে তিনি ‘প্লাটফর্মা অবিভাতেসকা’ দলে যোগ দেন । তারপর তার মেধা, অধ্যবসায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় ধাপে ধাপে দলের স্বাস্থ্য ও পরিবার কমিটির ভাইস-চেয়ারম্যান হিসেবে কাজ করেন।

এ ছাড়াও সংস্কৃতি ও ক্রীড়া কমিটি, পরিবেশ সুরক্ষা কমিটি এবং শিক্ষা কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন।

মাহবুব সিদ্দিকী জানিয়েছেন, তিনি বা তার দল ক্ষমতায় গেলে অভিবাসন, নাগরিক অধিকার, সংখ্যালঘু, বয়স্ক, নারী এবং শিশুদের অধিকার নিয়ে কাজ করবেন। পাশাপাশি বাংলাদেশ-পোল্যান্ড এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X