রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরহাদ হুসাইন, আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে লটারিতে ৩৪ লাখ টাকা জিতলেন বাংলাদেশি রাশেদ

বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রাশেদ। ছবি :  সংগৃহীত
বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রাশেদ। ছবি : সংগৃহীত

কথায় আছে কপাল খুলতে নাকি সময় লাগে না, সে কথাই যেন সত্যি হলো, মুহূর্তে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য।

দেশটির শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালিত শুল্কমুক্ত ‘বিগ টিকেট’ লটারির ই-ড্রতে বাংলাদেশি প্রবাসী পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ রাশেদ (৪৯) এক লাখ দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ লাখ টাকা জিতেছেন। আবুধাবি বিগ টিকেটের ২৭৮ সিরিজের ই-ড্রতে তিনি বিজয়ী হন।

জানা যায়, দুবাইয়ে বসবাসকারী এ বাংলাদেশি বিগত ১৯ বছর ধরে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে বিগ টিকেট সম্পর্কে জানেন এবং এ ব্যাপারে তার আগ্রহ জন্মে। পরে বন্ধুদের একটি গ্রুপের সাথে বিগ টিকেটের কুপন কিনতে থাকেন।

তিনি ছাড়াও আরও ছয় ভাগ্যবান মোট ৬ লাখ দিরহামের এ লটারি জেতেন।

রাশেদ সংবাদ কর্মীদের জানিয়েছেন, তিনি লটারিতে বিজয়ী হওয়ার খবরে আনন্দে আত্মহারা। যদিও প্রাপ্ত অর্থ কী কাজে লাগাবেন সে সিদ্ধান্ত নেননি। তবে অবশ্যই এ অর্থ দিয়ে প্রথমে ব্যক্তিগত ঋণ শোধ করব।

বিগ টিকিট’ লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির মেগা ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া ই-ড্রসহ বিভিন্ন পুরস্কার অনলাইন কিংবা আবুধাবির নির্ধারিত কিছু স্থান থেকে টিকিট সংগ্রহ করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X