ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:০৫ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে প্রবাসীদের স্বার্থরক্ষায় সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

আলোচনাসভায় প্রবাসীরা। ছবি : কালবেলা
আলোচনাসভায় প্রবাসীরা। ছবি : কালবেলা

ইতালির ভিচেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে বাংলাদেশ কমিউনিটি নামে সামাজিক সংগঠনের অভিষেক ও প্রবাসীদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে ভিচেন্সার স্থানীয় একটি সভাকক্ষে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতে এই সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

ভিচেন্সায় নতুন এই সামাজিক সংগঠনে মো. আফিল উদ্দিন আপেলকে আহ্বায়ক ও এমদাদুর রহমান চৌধুরীকে সদস্যসচিব এবং তারেক আহমেদ, হেলাল আহামেদ, বকুল কামরুজ্জামান, মাসুদ পারভেজ ও শিবলী সাদিককে কার্যকরী সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির আহ্বায়ক মো. আফিল উদ্দিন আপেল বলেন, ভিচেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শিক্ষা, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নের জন্যই এই সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

তিনি আরও জানান, ভিচেন্সায় বাংলাদেশিদের সব রকম সমস্যা, সম্ভাবনার জন্য কাজ করবে এই সংগঠন। প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশিদের জন্য বাংলা স্কুল, মসজিদ ও ঈদগাহ মাঠ স্থাপন করাসহ ইতালি ভাষা শিক্ষার সুযোগও তৈরি করবে ভিচেন্সা বাংলাদেশ কমিউনিটি।

ভিচেন্সায় প্রবাসীদের স্বার্থ রক্ষায় আগামী দিনে কাজ করে যাওয়ার জন্য সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন নতুন এই সামাজিক সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

পুলিশে বড় রদবদল

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স স্থগিত

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

১০

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

১২

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১৩

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৪

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

১৫

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

১৬

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

১৭

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

১৮

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

১৯

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

২০
X