নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

ডাকাতের গুলিত নিহত মো. হারুন। ছবি : সংগৃহীত
ডাকাতের গুলিত নিহত মো. হারুন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় জোহানেসবার্গের সোয়েটোর মিডল্যান্ডস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মো. হারুন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দিঘির পাড় এলাকার মো. আবিদ মিয়ার ছেলে। তিনি সাত ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, শনিবার সন্ধ্যায় মিডল্যান্ডসে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে মো. হারুন নিহত হন। হারুনের মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিহত হারুনের পারিবারিক সূত্র জানায়, বড় দুই ভাই দক্ষিণ আফ্রিকা থাকার সুবাদে আট বছর আগে জীবিকার সন্ধানে তিনিও পাড়ি জমান সে দেশে। এর মধ্যে দুইবার দেশে এসেছিলেন। কিছুদিন আগে সোয়েটো এলাকায় নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। দেশে তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রবাসীরা জানান, শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন হারুন। এ সময় কয়েকজন আফ্রিকান অস্ত্রধারী তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। বাধা দিলে হারুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। পর স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ সে দেশের বারাগওয়ানা হাসপাতালে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X