কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ 

সাত দিনে জরিমানাসহ ১৭ লাখ টাকা আদায় 

ট্রেন। ছবি : সংগৃহীত
ট্রেন। ছবি : সংগৃহীত

‘টিকেট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকেট কালোবাজারি রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান পরিচালনা করছে।

অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণ, নিজ আইডি ছাড়া অন্যের আইডি দিয়ে সংগ্রহ করা টিকেটে ভ্রমণসহ বিভিন্ন অপরাধে রোববার (১১ অক্টোবর) পর্যন্ত মোট চার লাখ ৯৭ হাজার টাকা জরিমানা ও টিকিটের প্রকৃত মূল্যবাবদ ১২ লাখ ২৯ হাজার টাকাসহ মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়েছে।

এ সময় টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টিকেটের ওপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, যাত্রীর প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে বিনা টিকেটের মোট ৬ হাজার ২৭৮ জন ও অন্যের আইডি দিয়ে সংগ্রহ করা টিকেটে ভ্রমণকারী এক হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়।

এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলে বিনা টিকেটের তিন হাজার ২৫৭ জন ও অন্যের আইডি থেকে ক্রয় করা টিকেটধারী ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। এদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ চার লাখ ৭১ হাজার ৬৫০ টাকা ও জরিমানা বাবদ দুই লাখ ৬ হাজার ৪১৫ টাকা আদায় করা হয়।

একইভাবে রেলওয়ে পশ্চিমাঞ্চলে বিনা টিকেটের তিন হাজার ২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে ক্রয় করা টিকেটে ভ্রমণকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ সাত লাখ ৫৪ হাজার টাকা ও জরিমানা বাবদ দুই লাখ ৯০ হাজার ৮৭১ টাকা আদায় করা হয়। এ সময় টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X