কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৮ অক্টোবরের মধ্যে বিকল্প বেছে না নিলে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে তা সরাসরি দেয়ার সুযোগ নেই। আগামী ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি যদি প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তখন ইসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এ সময় আখতার আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে কিনা, তা এখনো ইসিতে উপস্থাপন হয়নি।

উল্লেখ্য, শাপলা প্রতীক চাওয়ার বিষয়ে এনসিপি অনড় অবস্থান নিয়েছে। এ বিষয়ে তারা একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজন হলে এই প্রতীক পেতে তারা রাজপথেও লড়বেন। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পুনর্বিবেচনা করা হতে পারে।

এদিকে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক নির্ভয়ে ও ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। এ সময় দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বানও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X