টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল হৃদয়ের

মৃত আল মেহেদি হৃদয়। ছবি : সংগৃহীত
মৃত আল মেহেদি হৃদয়। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর গুটিয়া বিলে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত কিশোরের নাম আল মেহেদি হৃদয় (১৫)। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মৃত আব্দুল খালেকের ছেলে ও ফাতেমা বেগমের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চার বন্ধু মিলে তালের কষা নৌকা নিয়ে ঘুটিয়ার বিলে যায়। সেখানে তারা টিকটক ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায়ে তিন বন্ধু পানিতে নামলে স্রোতের টানে তারা তলিয়ে যেতে থাকে। দুজন কোনোরকমে নৌকায় উঠতে সক্ষম হলেও হৃদয় পানিতে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা নয় বছরের শিশু ইব্রাহিম মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও করে।

ঘটনার পর থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সোমবার বিকেল থেকে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। পরে মঙ্গলবাত বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মরদেহটি নিয়ে গেছে গ্রামের বাড়িতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১০

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১১

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১২

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৩

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৪

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৫

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৬

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৭

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৮

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৯

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

২০
X