কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০১:০৭ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

১০টি আধুনিক স্কুল ও এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন জেলায় আবাসনসুবিধা সংবলিত ১০টি স্কুল ও এতিম ভবন নির্মাণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি। এর ফলে কমপক্ষে ২ হাজার এতিম ও দরিদ্র শিশু উন্নত পরিবেশে শিক্ষার সুযোগ পাবে বলে মঙ্গলবার (২১ নভেম্বর) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দরিদ্র শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রসারিত করার অংশ হিসেবে ফরিদপুর, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, গাইবান্ধা, গোপালগঞ্জ, কুষ্টিয়া ও বগুড়া জেলায় নতুন এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে। ভবনগুলোর প্রতিটিতে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ, অফিস কক্ষ ও আবাসন সংশ্লিষ্ট নানা সুবিধা।

নতুন স্কুল ভবন নির্মাণ করায় কাতার চ্যারিটি এবং এর ডোনারদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

মেহেরপুরের গাংনি উপজেলায় ফার্স্ট চয়েজ মডার্ন স্কুলের সভাপতি রাশেদ কবির বলেন, নতুন এই ভবন নির্মাণের ফলে কমপক্ষে ২০০ দরিদ্র শিক্ষার্থী সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। এটি স্থানীয়দের জন্য একটি বড় সুখবর।

কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের প্রকল্প পরিচালক সোহেল আলম বলেন, গত ৫ বছরে কাতার চ্যারিটি বাংলাদেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ৫০টি স্কুল ও এতিম ভবন নির্মাণ করেছে। এতে উপকৃত হয়েছে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী। বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে কাতার চ্যারিটির এই উদ্যোগ চলমান রয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X