দেবেশ বড়ুয়া
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে ঈদ উৎসব উদযাপন

ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উৎসব পালন।
ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উৎসব পালন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে অত্যন্ত জাঁকজমক ও আনন্দমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিরা ঈদ উৎসব পালন করেছে।

মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন (২৮ জুন) বুধবার প্যারিসের জুরিস পার্কে এই উৎসব অনুষ্ঠিত হয়। শিশুদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেল ৩টায় শুরু হয়ে এই উৎসবের সমাপ্তি হয় রাত ৮টায়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই উৎসবে উপস্হিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সংগঠক সুব্রত ভট্টাচার্য শুভসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় তারা বলেন, ঈদ উৎসব কেবল ধর্মীয় নয়, এর সামাজিক গুরুত্বও রয়েছে। ঈদুল আজহা মানুষে মানুষে ভালোবাসা ও মিলনের উৎসব, মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলার উৎসব। এটা সবার জন্য আনন্দ নিয়ে আসে। ঈদ সব মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। সব ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব উল্লেখযোগ্য। জুরিস পার্কে কানায় কানায় পূর্ণ এই উৎসবে শিশুদের পাশাপাশি নারীরাও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে।

এ সময় ঈদ উৎসবের মূল আয়োজক আবদুল্লাহ আল তায়েফ বলেন, দল-মত নির্বিশেষে এই আয়োজনে সবার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মের শিশুরা যেভাবে অংশগ্রহণ করেছে তা আমাদের ঈদের আনন্দকে আরও বেশি আনন্দদায়ক করেছে। সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি প্রতি বছর ঈদ উৎসব অব্যাহত রাখার ঘোষণা দেন।

এরপর অনুষ্ঠিত হয় স্হানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X