নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

ওমানে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?

প্রবাসী সফি উল্যাহ শাকিল। ছবি : সংগৃহীত
প্রবাসী সফি উল্যাহ শাকিল। ছবি : সংগৃহীত

ওমানের মাস্কাটে বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সফি উল্যাহ শাকিল। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার শহীদ উল্যার ছেলে।

শনিবার (২০ জানুয়ারি) ভোরে ওমানের মাস্কট শহরে এ ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি মো.আবু ছায়েদ জানান, জীবিকার তাগিদে ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান শাকিল। সেখানে সে ইলেকট্রিক পাইপ ফিটিঙের কাজ করত। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। এ নিয়ে গত কিছু দিন ধরে এ বিষয়ে তার মধ্যে হতাশা কাজ করত। কিন্তু আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয়নি। শনিবার ভোরের দিকে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার হয়। একই দিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করেন।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X