ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৬ এএম
অনলাইন সংস্করণ

রোমে ঢাকাবাসীর পিঠা উৎসব

রোমে দেশীয় ঐতিহ্য ও কৃষ্টিতে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
রোমে দেশীয় ঐতিহ্য ও কৃষ্টিতে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ইতালির রোমে দেশীয় ঐতিহ্য ও কৃষ্টিতে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রোমের স্থানীয় একটি পার্কে দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন করা হয়।

আয়োজকরা বলছেন, প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ, লালন ও বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে তার চর্চা অব্যাহত রাখতে হবে।

ইতালি রাজধানী রোমের স্থানীয় একটি পার্কে দিনব্যাপী বর্ণাঢ্য এই পিঠা উৎসবের প্রথম পর্ব ছিল শিশুদের অংশগ্রহণ। এই সময় শিশু ও কিশোরেরা বাংলাদেশকে রঙ-তুলির মাধ্যমে তুলে ধরে। ছিল সকল শিশুদের জন্যে আকর্ষণীয় পুরস্কার।

শিশুদের পর্ব শেষ হতেই রোমের বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে প্রবাসী নারীরা হরেক রকমের পিঠা প্রদর্শন করে।

পিঠা উৎসবের এই আয়োজনের আমন্ত্রণে ছিলেন ইমরুল কায়েস, আমির হোসেন মোল্লা ও সোহরাব সরকার। আয়োজনে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকার কৃতি সন্তান বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসান ইকবালসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক ও নারী সংগঠনের নেতারা।

প্রবাসে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং নিজেদের পারস্পরিক সম্পর্ককে ধরে রাখতেই এই আয়োজন বললেন নেতারা।

বিশেষ করে ইতালিয়ানদের উপস্থিতি আয়োজনের ভিন্ন মাত্রা যোগ করেছে। দুই দেশের ঐতিহ্য ও কৃষ্টির এই মেলবন্ধনই আগামী প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতি আত্মস্থ করতে উৎসাহ জোগাবে বললেন অতিথিরা।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে শিল্পী মাসুদ রানা সঙ্গীত পরিবেশন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১০

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১১

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১২

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৩

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৫

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৬

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০
X