আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে বজ্রপাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বজ্রপাত। ছবি : সংগৃহীত
বজ্রপাত। ছবি : সংগৃহীত

কুয়েতে বজ্রপাতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৪ মার্চ) আল-লিয়াহ মরুভূমি এলাকায় এ ঘটনা ঘটে।

কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, বজ্রপাতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্যারামেডিকরা। তারা প্রাথমিকভাবে ওই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে তার মরদেহ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বজ্রপাতের আঘাতে মারা যান। তিনি একটি জুয়েলারি দোকানে কাজ করতেন। তবে, তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সচরাচর মার্চ মাসে কুয়েতে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের ঘটনায় মৃত্যুর ঘটনা বেশ বিরল। তবে, এ বছরের ২০ মার্চ সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভারী বৃষ্টিপাত হয়। কখনো বজ্রবৃষ্টি ও কখনো শিলাবৃষ্টির কারণে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে জনগণকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X