ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৯ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মাইকে আজানের অনুমতি পেল ইতালির যে শহর

ইতালির সিসিলির পালেরমো শহরের একটি মসজিদ। ছবি : কালবেলা
ইতালির সিসিলির পালেরমো শহরের একটি মসজিদ। ছবি : কালবেলা

ইউরোপের দেশ ইতালিতে প্রায় ২২ লাখের মতো মুসলমান বসবাস। দেশটিতে স্থায়ী-অস্থায়ী সব মিলিয়ে মসজিদ রয়েছে কয়েকশ। কিন্তু, মসজিদ থাকলেও মাইকে উচ্চস্বরে আজান দেওয়া আইনত নিষেধ ছিল।

অবশেষে ইতালিতে মুসলমানদের জন্য ঐতিহাসিক এক অনুমতি দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন থেকে ইতালির মসজিদ থেকে ভেসে আসবে আজানের সুমধুর সুর।

মঙ্গলবার (২৬ মার্চ) পবিত্র রমজান মাসে ইতালির সিসিলির পালেরমো শহরের একটি মসজিদে মাইকে উচ্চস্বরে আজানের অনুমতি দেওয়া হয়। ওই দিন মসজিদে উচ্চস্বরে মোয়াজ্জিন আজান দেন, সে সময় পালেরমো শহরের মেয়রসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মসজিদে আজান দেওয়ার অনুমতি এমন সময়ে এলো, যখন দেশটির বিভিন্ন শহরে স্থানীয় মেয়ররা বহু মসজিদ বন্ধ করে দিয়েছেন। তবে জানা গেছে, দেশটির মনফালকনে বন্ধ করে দেওয়া দুটি মসজিদ আবারও খুলে দেওয়ার আদেশ দিয়েছেন ইতালির সুপ্রিম কোর্ট।

এদিকে মসজিদে মাইকে আজানের অনুমতি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর পালেরমোসহ ইতালিতে মুসলমান সম্প্রদায় আনন্দ প্রকাশ করেছেন। তারা মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায়ের পাশাপাশি পালেরমো সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X