ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৬:৫২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-রোম ফ্লাইট চালু, উচ্ছ্বসিত প্রবাসীরা

ইতালির ভেনিসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম-ঢাকা ফ্লাইটের প্রচারণা। ছবি : কালবেলা
ইতালির ভেনিসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম-ঢাকা ফ্লাইটের প্রচারণা। ছবি : কালবেলা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট উদ্বোধন হওয়ায় উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এখন থেকে তারা দেশের বিমানে ভ্রমণ করবেনা বলে জানিয়েছেন।

শনিবার (৩০ মার্চ) ইতালির ভেনিসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম-ঢাকা ফ্লাইটের প্রচার-প্রচারণা উপলক্ষ্যে ভেনিস শহরের প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেস মিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের অবহিত করা হয়। মতবিনিময় শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে ভেনিসে বসবাসরত বাংলাদেশিদের সাথে মধ্যে জনসংযোগ ও বিমান বাংলাদেশের প্রচার-প্রচারণা চালানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ সদস্যরা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন ভেনিসে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইতালি আ.লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ সর্বস্তরের প্রতিনিধিরা, ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক পলাশ রহমান জাকির হোসেন সুমন, মোহাম্মদ, সোহেল মিয়া, মাকসুদুর রহমান, এমকে লিটন, ইসমাইল হোসেন স্বপন, আসলামুজ্জামান মোহাম্মদ, নাজমুল হোসেন, সজীব আল হোসেন প্রমুখসহ ভেনিস শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X