ইসমাইল হোসেন স্বপন , ইতালি :
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৩:০৮ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শোর ফাইনাল ৬ এপ্রিল

প্রতিযোগীতায় অংশ নেওয়া শিশু-কিশোররা। ছবি : কালবেলা
প্রতিযোগীতায় অংশ নেওয়া শিশু-কিশোররা। ছবি : কালবেলা

ইতালিতে বেড়ে উঠা আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো-২০২৪। এ নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। এতে অংশ নিচ্ছেন শিশু কিশোররা।

আগামী শনিবার (৬ এপ্রিল ) জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটির গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক ন্যাশনাল কাফের কর্ণধার জানান, তিন শতাধিক অংশগ্রহণকারীর মধ্য থেকে ৬০জন প্রতিযোগী ফাইনালে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। টানটান উত্তেজনাময় এ প্রতিযোগিতা শুরু হয়েছে রমজান থেকে। পবিত্র কোরআনের জ্ঞানে পারদর্শিতা প্রদর্শনের এ মহাযুদ্ধ শেষে নির্বাচিত হবেন সেরা তিনজন।

ইসলামী জ্ঞান চর্চার ব্যতিক্রম ধারার এমন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন নিয়ে জানতে চাইলে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শোর পরিচালক মোঃ আফজাল হোসেন রোমান জানান, ইউরোপে বেড়ে উঠা মুসলিম শিশুদের ইসলামী সংস্কৃতির দিকে আকৃষ্ট করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি ইতালির অন্যান্য শহরেও এই শো আয়োজনের কথা ভাবছেন বলেও জানান।

ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এই আয়োজনে রাজধানী রোমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। গত ২৩ মার্চ রোমের একটি হলরুমে চূড়ান্ত বাছাই পর্বে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে নির্বাচিত ইয়েস কার্ড বিজয়ী তিন শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও ইসলামি সংগীত এই দুইটি ক্যাটাগরিতে বয়সভিত্তিক মোট ৩টি গ্রুপে চলছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিচারকার্যের দায়িত্বে রয়েছেন ইতালির বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের বরেণ্য ইসলামিক স্কলার ও শিক্ষকগণ।

এই আয়োজন ইসলামি শিক্ষার উৎকর্ষ সাধন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা। সেই সাথে সংশ্লিষ্ট প্রতিযোগিরা অংশ নেয়ায় এটি মেধাবীদের সার্বজনীন মিলনমেলায় পরিণত হবে বলেও মনে করেন তারা।

পবিত্র কুরআন নাজিল ও জ্ঞান চর্চার মাস মাহে রমজানে এই আয়োজন গ্রহণযোগ্য ও উপভোগ্য হবে এমনটাই প্রত্যাশা সকলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X