এরশাদ আলী বারী, ডেনমার্ক থেকে
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১১:০৬ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে এখন ভোটাধিকার নেই : আবু সায়েম

কোপেনহেগেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম। ছবি : কালবেলা
কোপেনহেগেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেছেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশে এখন মানুষের কোনো স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই। কেউ এখন স্বাধীনভাবে কথা বলতে পারে না।

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ২টায় (স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টায়) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরের হেরাল্ডগেট এলাকার একটি অডিটোরিয়ামে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেনমার্ক শাখা বিএনপির সভাপতি কাজী মনির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেনমার্ক শাখা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান, ডেনমার্ক শাখ যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ডেনমার্ক যুবদল নেতা ইমাদ আহমেদ প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুল আলম মাতব্বর, সিনিয়র সভাপতি ইকবাল প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের দুরবস্থার কথা উল্লেখ করে সরকারের সমালোচনা করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

এদিকে একইদিন দুপুরে ডেনমার্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ব্রনশয় এলাকার দারুল আরকাম সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, গেট টুগেদার ও মধ্যহ্নভোজ সভা অনুষ্ঠিত হয়। এতে ডেনমার্কে বসবাসরত প্রবাসীরা পরিবার নিয়ে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X