ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

ইতালির ব্রেসিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব। ছবি : কালবেলা
ইতালির ব্রেসিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব। ছবি : কালবেলা

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইতালির ব্রেসিয়াতে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ মে) দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করেছে ইতালির ব্রেসিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

নতুন প্রজন্মকে বাংলা কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করতে আর বিদেশিদের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতে এমন আয়োজন বলছেন আয়োজকরা।

এখানে মোট জনসংখ্যা প্রায় ৫ লাখ, যার মধ্যে ৩ হাজারের মতো প্রবাসী বাংলাদেশি। প্রতি বছর ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা নানা আয়োজনে বাংলাদেশের কৃষ্টি-কালচারকে বিদেশিদের মাঝে তুলে ধরে।

এরই ধারাবাহিকতায় এ বছর ইমরান, শাহিন ও পলাশ তিন বন্ধুর উদ্যোগে ও বাংলাদেশ কমিউনিটির আয়োজনে বিদেশিদের কাছে সাড়া সাজানো পিঠা মেলার আয়োজন করা হয়।

যেখানে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিদের উপস্থিতি চোখে পড়ার মতো। এই ধরনের আয়োজনে তারা অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় পৌরসভার প্রতিনিধিদের উপস্থিতিতে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে স্থানীয় নারীরা নিজ নিজ স্টল নিয়ে দেশীয় পিঠার পশরা সাজায়। যেখানে পুলি, পাটিসাপটা, তেলের পিঠা, নারকেল পিঠা, ফুল পিঠা, জামাই পিঠাসহ নানা প্রকার দেশীয় পিঠা শোভা পায়।

প্রবাসে এত সুন্দর আয়োজনে আসতে পেরে তারাও অনেক খুশি। পাশাপাশি আয়োজকদেরকেও ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা।

দুপুর গড়িয়ে বিকেলের শুরুতেই স্থানীয় সকল সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারাসহ হাজারও প্রবাসীর উপস্থিতিতে মেলা হয়ে ওঠে লাল সবুজের এক টুকরো বাংলাদেশ।

পিঠার পাশাপাশি আয়োজকরা নারী, পুরুষ ও নতুন প্রজন্মের শিশুদের জন্য দেশীয় খেলার আয়োজন করেন। যেখানে নতুন প্রজন্মের কোমলমতি শিশুদেরকে নিজ দেশের খেলার সঙ্গে পরিচয় হতে সাহায্য করে। এবং আয়োজকরা এ বিষয়টিকে খুব ইতিবাচকভাবে ভাবছেন।

পরিশেষে মেলায় স্টল দাতাদের ও খেলায় অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১০

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১১

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১২

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৩

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৪

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৫

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৬

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৭

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৮

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৯

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

২০
X