ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে বাংলাদেশি অপহরণে গ্রেপ্তার ৪

অভিযুক্তদের আটক করে পুলিশ। পুরোনো ছবি।
অভিযুক্তদের আটক করে পুলিশ। পুরোনো ছবি।

ইতালিতে এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণের অভিযোগে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুন) ভোরে রোমের একটি আবাসিক হোটেল থেকে ‘অপহৃত’ আলাউদ্দিনকে উদ্ধার এবং এ সময় তার সঙ্গে থাকা ৪ ‘অপহরণকারী’ বাংলাদেশিকে আটক করে ইতালি পুলিশ।

‘অপহৃত’ বাংলাদেশি আলাউদ্দিন আলো (৬০) একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। এ ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সন্দেহে তদন্তের জন্য গ্রেপ্তার হওয়া কারও নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. জসীমউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে উদ্ধার পাওয়া বাংলাদেশি আলাউদ্দিন স্থানীয় প্রবাসী সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় আমার পরিচিত এক বাংলাদেশির ফোন পেয়ে বাসার নিচে নামি। পরে তার সঙ্গে কথা বলতে বলতে হেঁটে একটু দূরে বাত্তিনি কোরনেলিয়া এলাকায় চলে যাই। এ সময় হঠাৎ সেখানে একটি মাইক্রোবাস এসে আমাকে জোর করে তুলে মুখে টেপ লাগিয়ে দেয়। আমার দিকে অস্ত্র তাক করলে জীবনরক্ষার ভয়ে চুপ থাকি।

তিনি আরও বলেন, পরে তারা আমাকে রোম থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায়। কয়েকটি ফাঁকা ফায়ার করে আমার কাছে ৫০ হাজার ইউরো মুক্তিপণ দাবি করে।

প্রায় ২৫ বছর ধরে ইতালিতে বসবাস করা আলাউদ্দিন অভিযোগ করেন, তারা আমাকে স্থানীয় একটি আবাসিক হোটেলে আটকে রাখে। এ সময় টাকা জোগাড় করার কথা বলে তাদের কাছ থেকে আমি আমার ফোন নিয়ে গোপনে রোমে থাকা আমার ভাগিনা ও আমার কমার্চিলিস্তা (হিসাবরক্ষক)-কে লাইভ লোকেশন শেয়ার করি। মঙ্গলবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে আমাকে উদ্ধার করে এবং তাদের সবাইকে আটক করে।

এ বিষয়ে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. জসীমউদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণের দাবিতে অপহরণের মামলা দায়ের করেছেন আলাউদ্দিন। তিনি বিষয়টি আমাদের লিখিতভাবে জানিয়েছেন। আমরা আলাউদ্দিন ও তার দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X