কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজা হচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় রাজধানী ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রতিবারের মতো এবারও কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুরুতে মহাঅষ্টমীতে এবার কুমারী পূজা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে পূজা কমিটি। শনিবার (৫ অক্টোবর) নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনী কুমারী পূজার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি।

ঢাকার বাইরে রামকৃষ্ণ মিশনের অনেক শাখায় যথারীতি কুমারী পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর থেকে এবার দুর্গাপূজা শুরু হবে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা সম্পন্ন হবে।

ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ (কিশোর মহারাজ) মঙ্গলবার (১ অক্টোবর) কালবেলাকে জানান, এর আগে করোনা মহামারির সময়ও মহাঅষ্টমীতে কুমারী পূজা বাদ পড়েছিল। কারণ, সংক্রমণ রোধে তখন সরকারের পক্ষ থেকে বেশি লোককে এক জায়গায় একত্রিত হতে নিষেধ করা হয়েছিল।

এ প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর কালবেলাকে বলেন, কুমারী পূজার ধারাটা রামকৃষ্ণ মিশনেই সীমাবদ্ধ, এটি মিশনেই হয়। কুমারী পূজা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রবর্তিত একটি প্রথা। কুমারী মেয়েদের মধ্যে তিনি দেবীর উপস্থিতি দেখতেন। এ কারণে ছোট মেয়েদের তিনি অষ্টমীর দিন পূজার ব্যবস্থা করেন। ৮-১০ বছর বয়সের কুমারী মেয়েকে দেবীরূপে পূজা করা হয়।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন মন্দিরের ভেতরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা মহামারির সময়েও সংক্রমণ রোধে মন্দিরের ভেতরে দুর্গাপূজা হয়েছিল। তাছাড়া আগে তো মন্দিরেই পূজা হতো। যখন ভক্ত সংখ্যা বেড়ে গেল, তখন মন্দিরের বাইরে আনা হয়েছে।

তিনি আরও বলেন, মন্দিরের ভেতরে হলেও পূজার দিক দিয়ে কোনো কমতি হবে না। উপাচার কিংবা প্রসাদের ব্যাপারে কোনো কমতি থাকবে না। ভক্তদের জন্য যেটা দরকার সেগুলো ঠিক থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X