কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইক্বরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন শুরু ২৯ নভেম্বর

কিরাত সম্মেলনের ব্যানার। ছবি : সংগৃহীত
কিরাত সম্মেলনের ব্যানার। ছবি : সংগৃহীত

আগামী ২৯ নভেম্বর শুরু হবে ২৩তম ইক্বরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪ এর অনুষ্ঠান।

বুধবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ‘আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কিরাত সম্মেলন ‘২৩তম ইক্বরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’।

এবছর সম্মেলন আরম্ভ হবে সকাল ৮টায় এবং আসরের পূর্ব পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সদস্য এদেশের শীর্ষস্থানীয় ক্বারিরা। এ ছাড়াও তিলাওয়াত করবেন মাহাদুল কিরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্ররা। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব আরম্ভ হবে। এবছর দেশের ১৪টি জেলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ ক্বারি ইয়াসির শারক্বউঈ, ইরানের ক্বারি হামিদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের ক্বারি হাম্মাদ আনোয়ার নাফিসী এবং মরক্কোর ক্বারি ইলিয়াস আল-মিহয়াউঈ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সুফি মো. মিজানুর রহমান। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি, বিশ্বের সুপ্রসিদ্ধ ক্বারিদের অন্যতম, বাংলাদেশের শাইখুল কুররা, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আজহারী।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা ক্বারি মো. ইউসুফ (রহ.)-সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারিদের হাত ধরে। ক্বারি মো. ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X