কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল স্ক্রিনে কোরআনের আয়াত বা আল্লাহর নাম যুক্ত করা কি ঠিক?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার অন্যতম হাতিয়ার হলো মোবাইল ফোন। বর্তমানে মোবাইল দিয়ে কী-না হচ্ছে। যোগাযোগ থেকে শুরু করে কেনাকাটা, লেনদেন, অফিশিয়াল কাজ এমনকি ব্যবসা-বাণিজ্যের কাজেও মোবাইলের ব্যবহার বাড়ছে। আর হাতের এ মোবাইল ফোনটি এখন প্রায় সবারই ব্যক্তিত্বের প্রতিনিধিত্বকারী হিসেবেও কাজ করছে।

তাই অনেকেই তার শখের মোবাইল ফোনটি মনের মাধুরী দিয়ে সাজাতে পছন্দ করেন। যার মধ্যে মোবাইলের স্ক্রিনসেভার বা ওয়ালপেপার খুবই গুরুত্বপূর্ণ।

এখন প্রশ্ন হচ্ছে, মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত, আল্লাহর নাম বা কোনো জিকির যুক্ত করা কি ঠিক?

কোরআনের আয়াত, আল্লাহর নাম বা কোনো জিকির এবং আল্লাহর অন্যান্য নিদর্শনাবলিকে যথাসম্ভব সম্মান করা, কোনোভাবে যেন এগুলোর অসম্মান না হয়, সেদিকে লক্ষ রাখা এবং এ ব্যাপারে সতর্ক থাকা আমাদের সবার কর্তব্য।

আল্লাহ তা’আলা বলেন, ذٰلِکَ وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ

অর্থ: ‘এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে এটা তো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ’। (সূরা: হজ, আয়াত: ৩২)

মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত, আল্লাহ তা’আলার নাম বা কোনো জিকির থাকলে ক্ষেত্রবিশেষে এগুলোর অসম্মান হওয়ার আশঙ্কা থাকে। কারণ মোবাইল সব সময় সম্মানের সঙ্গে ব্যবহার করা হয় না। যেখানে-সেখানে যত্রতত্র রাখা হয়। মাঝে মাঝে টয়লেট বা অপবিত্র স্থানেও নেওয়া হয়। চার্জ দেওয়া অথবা অন্য কোনো কারণে মেঝেতে ফেলে রাখা হয়। আর তাই সামগ্রিক বিবেচনায় মোবাইলের ওয়ালপেপার হিসেবে কোরআনের আয়াত, আল্লাহর নাম বা জিকিরযুক্ত ছবি সেট করা ঠিক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১০

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১১

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১২

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৩

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৪

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৫

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৬

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৭

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৮

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৯

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

২০
X