কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রুকুতে যে দোয়া পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়

গুনাহ মাফেরে দোয়া
ছবি : সংগৃহীত

ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ বা সালাত। যা ইসলাম ধর্মে অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কোরআনে ৮২ বার নামাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা-২০ তহা, আয়াত: ১৪)

অন্যত্র পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কর্ম থেকে বিরত রাখে।’ (সুরা-২৯ আনকাবুত, আয়াত : ৪৫)

নামাজ আদায়ে অসংখ্য হাদিসও রয়েছে। এতে ওয়াক্তমতো নামাজ আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি খোদ মহান আল্লাহর কাছেও যথাসময়ে সালাত আদায় করা অধিক প্রিয় আমল। তবে সালাত পরিপূর্ণ হওয়ার জন্য নামাজের মধ্যে থাকা রোকনগুলো সঠিকভাবে আদায় করা জরুরি। আর রুকু নামাজের অন্যতম রোকন। এ ব্যাপারে সব ইমাম একমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো।’ (সুরা হজ, আয়াত : ৭৭)

উবাদাহ্ ইবনুস্ সামিত (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তা’য়ালা (বান্দার জন্য) ফরজ করেছেন। যে ব্যক্তি এ সালাতের জন্য ভালোভাবে অজু করবে, সঠিক সময়ে আদায় করবে এবং এর রুকু ও খুশুকে পরিপূর্ণরূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে, তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর ওয়াদা নেই। ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। (মেশকাত, হাদিস : ৫৭০)

এ ক্ষেত্রে নামাজে রুকু আদায়ের সময় বিশেষ একটি দোয়া রয়েছে যেটি পাঠ করলে বান্দার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা (سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ) বলেন, তখন তোমরা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ্‌ (اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ) বলবে। কেননা, যার এ উক্তি ফেরেশতাগণের সঙ্গে একই সময়ে উচ্চারিত হয়, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ বুখারি, হাদিস : ৭৬০)

আরেকটি হাদিসে রুকু শেষে ছোট্ট একটি দোয়ার কথা এসেছে, যেটি পাঠ করলে ফেরেশতারা সওয়াব লেখার প্রতিযোগিতা করেন। রিফায়া ইবনু রাফি যুরাকী (রা.) বলেন, একবার আমরা রাসুল (সা.) এর পেছনে নামাজ পড়ছিলাম। তিনি যখন রুকু থেকে মাথা উঠিয়ে ‘সামিআল্লাহু লিমান হামিদা’ বললেন, তখন এক সাহাবী ‘রাব্বানা ওয়া লাকাল হামদ্‌, হামদান কাছিরান তাইয়্যিবান মুবারাকান ফিহি’ বললেন। পরবর্তীতে নামাজ শেষ করে রাসুল (সা.) জিজ্ঞাসা করলেন, কে এমনটা বলেছিল। তখন ওই সাহাবী বললেন, আমি। জবাবে রাসুল (সা.) বললেন, আমি দেখলাম ৩০ জনের বেশি ফেরেশতা এর সাওয়াবকে আগে লিখবেন, তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। (আবু দাউদ, হাদিস : ৭৭০; সহিহ বুখারি, হাদিস : ৭৬৩)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১০

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১১

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১২

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৪

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৫

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৬

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৭

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৯

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

২০
X